নোয়াখালীতে স্ত্রীর অবর্তমানে গভীর রাতে নিজ মেয়ের কক্ষে যাওয়ার অভিযোগ উঠেছে তার পিতার বিরুদ্ধে।
নোয়াখালীতে স্ত্রীর অনুপস্থিতিতে গভীর রাতে নিজের মেয়ের ঘরে প্রবেশের অভিযোগে তার পিতাকে পুলিশ আটক করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. মানিক ওরফে ঢাকাইয়া (৪৫)। তিনি সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের বাসিন্দা। পুলিশ গত ২৮শে মার্চ ২০২৬ (শনিবার) গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে
ভুক্তভোগী কিশোরীর মা বর্তমানে প্রবাসে (বিদেশে) রয়েছেন। বাড়িতে ওই কিশোরী তার বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত
অভিযোগ অনুযায়ী, স্ত্রীর অনুপস্থিতির সুযোগ নিয়ে গত রোববার দিবাগত রাত ১টার দিকে ওই ব্যক্তি তার কিশোরী মেয়ের কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালান। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে এবং পরে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে । পুলিশ অভিযুক্তকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্তাধীন এই বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনাটি আরও খতিয়ে দেখছে।
মোঃআরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৮:৩৭ অপরাহ্ণ