গাইবান্ধায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সদস্যদের চেক বিতরন
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সদস্যদের অনুদানের চেক বিতরন করা হয়েছে। আজ( ৩১ মার্চ) মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদানের চেক বিতরন করা হয়।
এতে উপস্থিত থেকে ৩২ জন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে চিকিৎসা ও আর্থিক অনুদান অর্থের চেক বিতরন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সমিতিটির সভাপতি আজাদ মোহাম্মদ আবু রায়হান মন্ডল, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সহ অন্যরা। ৩২ জন সদস্যদের মধ্যে মোট ৩ লক্ষ ৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরন শেষে জেলা প্রশাসক বলেন, একজন সরকারি কর্মচারী অবসরে গেলে বেকার হয়ে যায়। এই বেকার থাকা অবস্থায় আর্থিক সংকটে ভোগেন। তাদের কথা চিন্তা করে সরকার এই পদক্ষেপ হাতে নিয়েছে।
তিনি আরো বলেন, “অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সমাজ বা দেশের বোঝা নন, বরং তারা আমাদের অমূল্য সম্পদ। কর্মজীবন শেষে তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের সবার উচিত তাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা করা।

Shah Parvez Songram
প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ । ১২:২০ পূর্বাহ্ণ