গাইবান্ধা রেলস্টেশনে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Parvez Songram
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ । ১২:১৪ পূর্বাহ্ণ

গাইবান্ধা রেলস্টেশনে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
‎গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান মোল্লার নেতৃত্বে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে এ কার্যক্রম পরিচালিত হয়।
‎অভিযানের মাধ্যমে রেলস্টেশন এলাকা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (পৌর প্রশাসক) মোঃ মুশফিকুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মিস লাইলাতুল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) সাব্বির আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
‎
‎অভিযান চলাকালে জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা বলেন, সরকার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গাইবান্ধা জেলায়ও এ ধরনের অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ মশা-মাছি বৃদ্ধি করে, যা ডেঙ্গুসহ বিভিন্ন রোগের কারণ হতে পারে।
‎তিনি গাইবান্ধা পৌর এলাকার ঘাঘট লেকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কারের উদ্যোগের কথাও উল্লেখ করেন এবং জানান, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন